
চলেন মোহাব্বাতে শরবত বানায় ….

আসসালামু আলাইকুম ,কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভাল আছেন. দীর্ঘদিন পরে আমি আপনাদের মাঝে আবারো ফিরে এসেছি একটি রেসিপি নিয়ে. শারীরিক অসুস্থতা এবং সময় স্বল্পতার কারণে আপনাদের মাঝে বেশ কিছুদিন আমি অনুপস্থিত ছিলাম এটার জন্য আমি ক্ষমাপ্রার্থী. জীবনে চলার পথে অনেক ভুল ত্রুটি দিয়ে শুরু হয় কিন্তু মানুষই ভুল নিয়ে যদি জীবন শুরু করে তাহলে মানুষের জীবন ওখানেই থেমে যায় তাই ভুল থেকে শিক্ষা নিয়ে ভুলটাকে সংশোধন করে এগিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে পথ চলা. আজকের রেসিপিটা খুব চেনা সবার কাছে কারণ ফেসবুক খুলে এই রেসিপিটা চোখের সামনে দিয়ে ঘুরে. আমি বেশ কিছুদিন ধরে রেসিপিটা রেডি করব ভাবছি. সময়ের কারণে হয়ে ওঠে না সবকিছু গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব. আজ সময় করে রেসিপিটা তৈরি করে বাসার সবার মন জয় করে তারপর আপনাদের মাঝে শেয়ার করছি আমার আজকের রেসিপি মহাব্বতের শরবত. বাহিরে বেশ গরম তাইতো মহব্বতের সর্বোচ্চ যেন প্রাণ জুড়িয়ে যায়. এটা আসলে আমাদের দেশের কোন রেসিপি না এটা ইন্ডিয়ার একটা রেসিপি আমি ফেসবুক দেখি রেসিপিটা তৈরি করেছি. এক কথায় এটা একটা ভাইরাল রেসিপি সোশ্যাল মিডিয়ায় আপনি যেখানেই দেখবেন এই রেসিপি দিয়ে ভরা. আমার মহব্বতের শরবত খেয়ে যেমন আমার বাসার সবার প্রাণ ভরে গেছে ঠান্ডা শীতল এবং প্রশংসা পেয়েছি তেমনি আমার আজকের এই রেসিপি দেখে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন তো চলেন জেনে নেই আমার আজকে মহব্বতের শরবত বানাইতে কি কি উপকরণ লেগেছে ..

তরমুজ গরুর দুধ রুআপজা চিনি বরফ কুচি

প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে, তরমুজ টাকে ছোট ছোট কিউট আকারে টুকরো করে কেটে নিয়েছি. একটি বড় গামলার মধ্যে আমি প্রথমে এক লিটার দুধ দিয়ে দিয়েছি. আপনারা যে কোন গরুর দুধ দিতে পারেন আমি ঠান্ডা আড়ং দুধটা দিয়েছিলাম. স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি . দুধ আর চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর তরমুজ গুলো দিয়ে দিয়েছি দুধের মধ্যে. এরপর উপর থেকে রুআপজা দিয়েছি এরপর বরফ কুচি দিয়ে বেশ ঠান্ডা করে নিয়েছি. তারপর পরিবেশন করেছি. ঝটপট জলদি হয়ে গিয়েছে আমার মহব্বতে শরবত. এখন বাসায় হাতের নাগালেই সবার তরমুজ থাকে কারণ তরমুজে সৃজন চলতেছে. এরকম ঝটপট জলদি এই গরমের থেকে স্বস্তি পাওয়ার জন্য আপনি বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন এই ডেজার্ট টা. আমার কাছে খুবই ভালো লাগছে এজন্য আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি. আশা করব আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতে আমার কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না. আজ আসি আবার দেখা হবে অন্য কোন রেসিপির সাথে. ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সাথে থাকবেন. অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলবেন. গরম পড়েছে বেশ বেশি করে পানি খাবেন. নিজের বাচ্চার যত্ন নিবেন কারণ দেশে যে পরিমাণ রোগ দেখা যাচ্ছে এতে করে আপনি নিজে সতর্ক থাকবেন আপনার আশেপাশে যারা আছে সবাইকে সতর্ক করবেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন.
Discussion
No comments yet. Be the first!